রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ধর্ষণ করেন: সিনেটর মার্থা

বিমানবাহিনীতে চাকরি করার সময় একজন জ্যেষ্ঠ কর্মকর্তার ধর্ষণের শিকার হন যুক্তরাষ্ট্রের নারী সিনেটর মার্থা ম্যাক্সালি (৫২)। স্থানীয় সময় বুধবার সিনেট আর্মড সার্ভিসের যৌন নিপীড়নের শিকারবিষয়ক উপকমিটির শুনানিতে তিনি নিজেই বিষয়টি প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের সময় আকাশে ওড়া প্রথম নারী মার্কিন যোদ্ধা পাইলট মার্থা। সামরিক বাহিনীর কর্তাদের ‘ধর্ষণের শিকার’ অন্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার মতো, আমিও একজন সামরিক কর্মকর্তার যৌন নিপীড়নের শিকার হয়েছি। তবে এখানে অনেক মহৎ ঊর্ধ্বতন কর্মকর্তাও আছেন। যৌন হয়রানির শিকার হওয়ার পর অন্য অনেকের মতো আমিও অভিযোগ করিনি। ওই সময় এই সিস্টেমে আমার আস্থা ছিল না।’

মার্থা বলেন, ‘আমি নিজেই নিজেকে দোষারোপ করেছিলাম। আমি লজ্জিত ও দ্বিধান্বিত ছিলাম।’ তিনি বলেন, ‘অপরাধীরা সুকৌশলে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছিলেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে নিপীড়ন ও ধর্ষণ করেছিলেন।’

তবে ওই ঘটনার বেশ কয়েক বছর পর মার্থা বিষয়টি জানিয়েছিলেন কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে। মার্থা বলেন, ‘কয়েক বছর পর সেই বীভৎস অভিজ্ঞতার কথা তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু যথাযথ প্রতিক্রিয়া পাননি।’মার্থা ম্যাক্সালি ২৬ বছর মার্কিন বিমানবাহিনীতে চাকরি করেন। ২০১০ সালে অবসরে যাওয়ার আগে তিনি কর্নেল পদমর্যাদায় ছিলেন।

২০১৭ সালে মার্কিন সামরিক বাহিনীতে প্রায় ৬ হাজার ৮০০ যৌন নিপীড়নের ঘটনা ঘটে। যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি।