রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৩৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বাম জোটের অর্ধদিবস হরতাল

ডেক্সরিপোর্ট:দেশে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রোববার অর্ধদিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে গতকাল শনিবার রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেন জোটের নেতা–কর্মীরা।

পদযাত্রা শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহনব্যয় বেড়ে যাবে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়বে।

বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও বাড়বে।

সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব থেকে সদরঘাট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।আজ সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।