শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:১৩
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে মোদির বার্তা

ডেক্সরিপোর্ট  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার পাঠানো শুভেচ্ছা বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মোদি বলেন, ঈদুল আজহার উৎসব ভারতের কয়েকটি অংশেও পালিত হয়, যা আমাদের ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা মনে করিয়ে দেয়।’

তিনি বলেন, আমরা আশা করছি, এ উৎসবটি আমাদের নিজ নিজ সমাজে শান্তি ও সহনশীলতার চেতনা আরও বাড়িয়ে দেবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব বাংলাদেশি ভাইবোনদের সু-স্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

চলমান মহামারী করোনাভাইরাস প্রসঙ্গে মোদি শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে গৃহীত ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের উভয় দেশই কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করছে, আমরা আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করি।

বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময় ঠিকভাবে কাটিয়ে উঠবে বলে আস্থা ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধিসহ আপনার সব প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে।