শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩২
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসের মধ্যে এবারের কোরবানির ঈদের নামাজ বঙ্গভবনের দরবার হলে পড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার সকালে পরিবারের কয়েকজন সদস্য এবং ‘অতি গুরুত্বপূর্ণ’ পদস্থ কর্মকর্তাদের নিয়ে তিনি স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ পড়েন তিনি।

কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে চলমান বিশ্বব্যাপী সঙ্কটের প্রেক্ষাপটে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচরাচর যে ঈদের নামাজ হয়ে থাকে এর আগে তা বাতিল করা হয়।-খবর বাসসের

রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে তার পরিবারের সদস্যবৃন্দ এবং কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ৮টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাত পরিচালনা করেন।

নামাজ শেষে বাংলাদেশের শান্তি, অগ্রগতি এবং দেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যারা মারাত্মক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন; তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং সেই সঙ্গে দেশ ও বিশ্ব জুড়ে করোনা রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে অন্যান্য শহীদদের এবং যারা দেশের স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন বিশেষত একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটান। তবে এবারে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন বা আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের কোন আয়োজন ছিল না।