শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়: কাদের

অনলাইন ডেস্ক  মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন, ‘ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই আজকের প্রত্যাশা। ’

শনিবার সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। ঈদের এই সময় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন যেন, সবাইকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালি দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। ’

তিনি আরও বলেন, ‘যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ’

এরপর করোনার বিরুদ্ধে লড়াইয়ে যেসব ফ্রন্টলাইনার প্রাণ হারিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কাদের।

এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির বিষয় তুলে ধরেন মন্ত্রী। তিনি ভুক্তোভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেন।