বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

টাঙ্গাইলে মাইক্রোবাসে আগুন, আহত তিন

ডেক্সরিপোর্ট  টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে আগুন ধরে গেলে একটি মাইক্রোবাস সম্পূর্ণ ভস্মীভূত হয়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ধরুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে মহাসড়কের ধরুন নামক স্থানে দাঁড়ানো একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় পিছনের মাইক্রোবাসটিতে আগুন লেগে যায় এবং দাঁড়ানো মাইক্রোবাস খাদে পড়ে যায়।

পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।