বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৮
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ঈদ উপলক্ষে বিএসএফকে মিষ্টি খাওয়ালো বিজিবি

ডেক্সরিপোর্ট  ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির চেঢ়ঁড়া সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজিবি।

শনিবার দুপুরে চেঢ়ঁড়া সীমান্তের ছোট যমুনা নদীর পাড়ে আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার রবিউল ইসলাম ভারতের হিলির বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী সংগ্রামকে মিষ্টির প্যাকেট ও ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় বিজিবি-বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আটাপাড়া ক্যাম্প কমান্ডার বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেয়া হয়। সীমান্তে সৌহার্দ সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে বলেও তিনি জানান।