রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বিজিবি’র অভিযানে ৫০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৯৩১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ২১৬ কেজি গাঁজা, ২ কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৭১টি উত্তেজক ইনজেকশন, ৭ হাজার ৫৬৭টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৮ লাখ ৯৪ হাজার ৭টি অন্যান্য ট্যাবলেট।

চোরাচালান পণের মধ্যে ১ কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, ১ হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮ হাজার ৭৭৯টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রিপিস-শার্টপিস, ১২০টি তৈরি পোশাক, ১ হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ৯টি পিকআপ, ২২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৫০টি মোটর সাইকেল ও রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১পিস্তল, ২টি বন্দুক, ২টি পাইপ গান, ১টি এলজি এবং ১১ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১২৪ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাসস