রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সহযোগী সহ কথিত টিকটক তারকা অপু গ্রেফতার

ডেক্সরিপোর্ট  সাধারণ মানুষকে হেনস্তা এবং মারধর করার অভিযোগে কথিত টিকটক তারকা অপু ও তার সহযোগীকে গ্রেফতার করেছে উত্তরা মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপুর বিরুদ্ধে গত রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টর এলাকার স্থানীয় লোকজনকে মারধর করার অভিযোগে একটি মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অপুর সঙ্গে গ্রেফতার হওয়া তার সহযোগীর নাম নাজমুল। উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আরাফাত অপু মোবাইল ভিত্তিক অ্যাপস ‘টিকটক’ ও ‘লাইকি’তে নিজের নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে থাকে। তার নিজস্ব একটি ফলোয়ার বাহিনী রয়েছে। রবিবার সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টরের আলাওল এভিনিউতে বেশ কয়েকজন অনুসারী নিয়ে রাস্তা দখল করে আড্ডা দিচ্ছিল অপু।

এসময় মেহেদী হাসান নামে স্থানীয় এক তরুণ ও তার বন্ধুরা গাড়ি নিয়ে ওই সড়ক ধরে যাবার সময় হর্ণ বাজিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। সড়কে সাইড দেওয়া নিয়ে মেহেদী হাসান ও তার বন্ধুদের সঙ্গে অপুর অনুসারীদের বাকবিতণ্ডা হয়।

পরে অপু ও তার অনুসারীরা মেহেদী ও তার বন্ধুদের বেধরক মারধর করে। এই ঘটনায় ভুক্তভোগী একজনের বাবা এস এম মাহবুব হাসান বাদী হয়ে উত্তরা মডেল থানায় অপু ও তার অজ্ঞাত অনুসারীদের নামে মামলা করেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলতে থাকে। পরে সোমবার সন্ধ্যায় পুলিশ অপু ও তার সহযোগী নাজমুলকে গ্রেফতার করে।

অপুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করছে।

উল্লেখ্য, চীনা অ্যাপ টিকটকে নানা ধরণের বিকৃত ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু। সামাজিকমাধ্যমে নতুন ‘গ্যাং কালচার’ তৈরি অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ একাধিক টিকটকারের বিরুদ্ধে।

অপুকে গ্রেফতারের পর এবার মামুনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত অপুর বাবার নাম শহীদ ইসলাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। দক্ষিণখান এলাকার একটি বাসায় থাকতো অপু। মঙ্গলবার সহযোগীসহ অপুকে আদালতে পাঠানো হবে।