বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৩
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

হবিগঞ্জে “মাকে কুপিয়ে হত্যার চেষ্টা”

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ ) প্রতিনিধি  হবিগঞ্জ বানিয়াচং উপজেলা সদরের গরীব হোসেন মহল্লার মোঃচুনু মিয়ার ছেলে মোঃছাদী মিয়া, নেশার টাকা’র জন্য প্রায়ই মাকে জ্বালাতন করে। নেশার টাকা না দিলে ঘরের আসবাবপত্র ভাংচুর করে।

বুধবার (৫আগষ্ট) ছাদী নেশা দ্রব্য ক্রয়ের জন্য মায়ের কাছে টাকা দাবি করে, মায়ের কাছে টাকা নেই বলতেই, ছাদী রেগে দা নিয়ে মায়ের দিকে এগিয়ে আসে।পরে মায়ের চিৎকার শুনে প্রতিবেশী এগিয়ে এসে পুত্রের হাত থেকে রক্ষা করে মাকে।

পরে মা থানায় গিয়ে পুত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন, সন্ধ্যা সাড়ে সাতটায় বানিয়াচং থানার জরুরী ডিউটিরত এস আই (নি:)মনিসাধ্য, সঙ্গীয় ফোর্স নিয়ে ছাদীকে আটক করা হয়।পরে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা ঊমি’র ভ্রাম্যমান আদালতের মামলা নং ২০২/২০ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯( ১) গ ধারা লঙ্ঘন করার অপরাধে ছাদীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।