সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দেশে করোনায় আরও ৩৯ প্রাণহানি, শনাক্ত ২৯৭৭

ডেক্সরিপোর্ট  দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সর্বমোট তিন হাজার ৩০৬ জন মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০৮টি পিসিআর পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি পিসিআর পরীক্ষা করা হয়। তার মধ্যে দুই লাখ ৪৯ হাজার ৬৫১টি করোনা পজিটিভ এসেছে।

‘আর গত একদিনে করোনা পজিটিভ এসেছে দুই হাজার ৯৭৭ জনের। একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৩ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ।’

স্বাস্থ্য অধিদফতর জানায়, এসময়ে দুই হাজার ৭৪ জন কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচরনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন, আর নারী সাতজন।