শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৫
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব(আরইউসিসি)’র নতুন সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক তৌহিদ

রাবি প্রতিনিধি:আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও তৌহিদ বিন হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) ৭ম কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচিতরা একবছরের জন্য দায়িত্ব পালন করবেন।

শনিবার বিকেল ৩টায় রবীন্দ্রনাথ ঠাকুর কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে ৭ম কমিটির ঘোষণা দেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন।

নবনির্বাচিত কমিটিতে অন্যরা হলেন, সহসভাপতি ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক প্রদীপ রায়, নওরীন ঐশী, সামি, সাংগঠনিক সম্পাদক চার্লস অপু, জাফর ইকবাল। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থী।

সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক মনিমুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আরিফুজ্জামান লিপু এবং সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক কমিটিতে কৃতিত্বের জন্য এসময় চারজনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন বলেন, কর্মক্ষেত্রের জন্য নিজেকে যোগ্য গড়ে তুলতে শিক্ষার্থীদের শুধু পড়াশোনা যথেষ্ট নয়। পাশাপাশি সহশিক্ষার প্রয়োজন। চাকুরি ক্ষেত্রের জন্য এগিয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব বিভিন্ন সেমিনার, চাকুরিমেলার আয়োজন করে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য অনস্পট চাকুরি, ইন্টারশিপের ব্যবস্থা করার মাধ্যমে আরইউসিসি অর্ধযুগ পার করেছে। নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রাখবে ও নতুন কিছু করবে এই প্রত্যাশা করি।

এর আগে, গত ৬ই জুলাই আরইউসিসির সাথে নির্বাচন অনুষ্ঠিত হয়।ক্যারিয়ার সংশ্লিষ্ট সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) ২০১৩ সালের ১৯ জুন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠিত হবার পর থেকেই প্রতিবছরই জব ফেয়ারের আয়োজন করে আসছে সংগঠনটি।