বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৩
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

রুহিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : রুহিয়া থানার  রাজাগাঁও ইউনিয়নের কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন ১৪ জুলাই রোববার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফতাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বীজ প্রত্যয় অফিসার কৃষি বিদ আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কৃষি বিদ মাহবুবা রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রেজাউল করীম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ আনিছুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি বিদ মনোয়ার হোসেন প্রমূখ।
কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশনে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের উপর বিস্তারিত আলোকপাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরেশ চন্দ্র সেন উপসহকারী কৃষি অফিসার।