শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৭
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

ভারতীয় বিমান ভূপাতিত করা পাইলটদের পরিচয় প্রকাশ

পাকিস্তানের যে দুই পাইলট গত সপ্তাহে ভারতের দুটি জঙ্গিবিমান ভূপাতিত করেছেন তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার দেশটির পার্লামেন্টে বুধবার প্রথমবারের মতো ওই দুই পাইলটের পরিচয় প্রকাশ করেন।

তিনি জানান, স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকি এবং উইং কমান্ডার নুমান আলী খান বিমান দুটি ভূপাতিত করেন। খবর পার্স নিউজের।

ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশংকা প্রবল হয়। ২৭ ফেব্রুয়ারির ওই ঘটনায় ভারতের মিগ-২১’র পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। অভিনন্দনকে গত শুক্রবার ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তানি বিমান বাহিনী ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে।

মেহমুদ কোরেশি আরও বলেন, তিনি এ দুই পাইলটকে সম্মান জানাতে চান। এর আগে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেসরকারিভাবে সিদ্দিকির নাম আসছিল