বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

রাবিতে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে মাদার বখ্শ হলে যাওয়ার রাস্তায় পুকুরের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার সাইদুর রহমানের ওপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাইদুর রহমান। তিনি ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি মাদার বখ্শ হলের ১০৪ নম্বর রুমে অবস্থান করছেন।

সাইদুর রহমান বলেন, ‘আমি স্টেডিয়ামের পাশ দিয়ে হলের দিকে আসছিলাম। হঠাৎ হলের পুকুর পাড়ে আসলে কিছু লোক এসে আমার কাছে বিকাশের পিন নাম্বার জানতে চায় এবং আমাকে টাকা দেয়ার জন্য হুমকি দেয়। আমি টাকা দিতে না চাইলে তারা আমাকে অস্ত্র দিয়ে তিন চারটা আঘাত করে আমার কাছে থাকা তিন হাজার টাকা নিয়ে আমাকে ফেলে রেখে চলে যায়। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে আমার রুমমেটকে ফোন দিয়ে ডেকে আমাকে নিয়ে যেতে বলি।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা বলেন, ঐ শিক্ষার্থী গুরুতর কোন আহত হয় নি। পেটে ক্ষুরের সামান্য যে পোচ পড়েছে সেজন্য প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারা যথাযথ ব্যবস্থা নিবে।