বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আপাতত শ্রীলংকা সফর হচ্ছে না: পাপন

স্পোর্টস ডেস্ক  আপাতত শ্রীলংকা সফর হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে বিসিবিতে গিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি জানান, আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ। নতুন সময়সূচির জন্য লঙ্কান বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি।

সোমবার বিকেলে বিসিবিতে সেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন।

সফরের সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর শ্রীলংকার বিমান ধরার কথা ছিল তামিম বাহিনীর। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে দেয়া কঠিন শর্ত না মানায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

আশা-নিরাশার দোলাচলের মধ্যে শ্রীলংকা সফরের নতুন সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

গত ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খান জানান, সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলংকা যাবে বাংলাদেশ।

এমন আশা প্রকাশের বিষয়ে তিনি কারণ দেখিয়েছিলেন, শ্রীলংকার প্রিমিয়ার লিগ (এলপিএল) পিছিয়ে যাচ্ছে। কাজেই ওদের হাতেও সময় আছে। আর লংকান বোর্ড সফর সফল করতে বেশ আগ্রহী। তাই পিছিয়ে গেলও সফরটি হচ্ছে।

আকরাম খান বলেছিলেন, ‘আমরা সিরিজটি খেলার জন্য মরিয়া নই। এখন আমাদের হাতে সময় আছে, তাদের হাতেও আছে। তারাই বারবার অনুরোধ করে আমাদের বলছে যে, ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বোঝাতে পারবে। এমন নয় যে ওরা চাচ্ছে না, আমরা জোর করে যাচ্ছি। মরিয়া হলে তো তাদের শর্ত মেনেই যেতে পারতাম। আমাদের তাড়াহুড়ো নেই।’

এখন শুধু শ্রীলংকা থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তারা।

আকরাম খানের এমন বক্তব্যের দুদিন পরই বিসিবি সভাপতি জানালেন, আপাতত সফর হচ্ছে না।