বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৬
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সংস্কারের অভাবে ফুলবাড়ীতে বিলীনের পথে পাকা সড়ক

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক সংস্কারের অভাবে বিলীনের পথে। সড়ক নির্মাণের ১ যুগেরও বেশি সময়েও হয়নি সড়কের সংস্কার কাজ। অযত্ন আর অবহেলায় বর্তমানে সড়কজুরে তৈরী হয়েছে বড় বড় গর্ত। সড়কের দুপাশের মাটি ধ্বসে গিয়ে সরু হয়ে গেছে সড়ক ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কোথাও কোথাও সড়কের পাকা অংশের চিহ্নই খুঁজে পাওয়া যায় না। পাকা সড়কের চিহ্ন খুঁজে পাওয়া না গেলেও জীবন জীবিকার দিশা খুঁজতে এ সড়ক দিয়েই ছুটতে হয় আশপাশের গ্রামের ৮ হাজারেরও বেশি মানুষকে।

সড়কটির বেহালদশার কারণে বর্তমানে চলাচলের চরমভোগান্তি নিয়ে যাতায়ত করতে হয়, বড়লই বহুমূখী উচ্চ বিদ্যালয়, বড়লই ১নং সরকারী প্রাথমিক, বড়লই ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসা, বড়লই অটিস্টিকস স্কুল, বড়লই হাফেজীয়া মাদ্রাসা, বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়ভিটা মহাবিদ্যালয়, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়ভিটা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।

এলাকাবাসী মহির উদ্দিন ব্যাপারী, আব্দুর রাজ্জাক খন্দকার, নজরুল ইসলাম, আশরাফুল আলম, আমিনুল ইসলাম, রাজু আহমেদ, রফিকুল ইসলাম, রুবেল খন্দকার বলেন- সড়কটি দীর্ঘদিন হতে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে গেছে। আমরা সড়কের বেহালদশায় সীমাহীন দুর্দশায় জীবন-যাপন করছি।

এ সড়কেই আমাদেরকে বড়লই বাজার, ওয়াপদা বাজার, আমসা-আ বাজার, বড়ভিটা বাজার, বড়ভিটা ইউনিয়ন ভূমি অফিস, বড়লই ডাকঘর, বড়লই কমিউনিটি ক্লিনিক, বড়ভিটা ইউনিয়ন পরিষদ কার্যালয়, উপজেলা সদর এবং উপজেলা সদর হাসপাতালে যেতে হয়।এ অঞ্চলের মানুষের কৃষি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের একমাত্র অবলম্বন সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।

সড়কটি সংস্কারের বিষয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী মিয়া বলেন – সড়কটির সংস্কারের জন্য আমি বিগত তিন বছর যাবত উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। এটি ভিলেজ টাইপ রোড বি ক্যাটাগরির হওয়ায় বরাদ্দ পেতে বিলম্ব হচ্ছে। এবারও সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করি তারা এ সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।