বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই নির্মাণাধীন ভবনের পাঁচ তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম মনিরুল ইসলাম (২৪)। তিনি কুষ্টিয়া জেলার হরিণারায়ণপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। তার দুই বছরের একটি ছেলে রয়েছে বলে জানা গেছে।

নির্মাণ শ্রমিকদের ভাষ্যমতে, ভবন নির্মাণে কোনো প্রকার নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সনেক্স ইন্টারন্যাশনাল’ ভবনের নির্মাণকাজ পরিচালনা করছেন বলে জানিয়েছে প্রকৌশল অফিসসূত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম সকাল সাড়ে ৭টায় কাজে যোগ দেন। প্রতিদিনের ন্যায় ভবনের পাঁচ তলায় ওপরে কাজ করছিলেন তিনি।

নিচ থেকে ইট বোঝাই করা ঝুলে থাকা বাকেট রশি দিয়ে ছাদের ওপরে টেনে নিচ্ছিলেন তিনি। এ সময় অধিক ওজন হওয়ায় বাকেটের ভার সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথা থেঁতলে ও দেহের হাড় ভেঙে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে নিহত শ্রমিকের মরদেহ দেখতে পাই। পরে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

এ বিষয়ে ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নির্মাণ শ্রমিকের মরদেহ ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মরদেহটি হস্তান্তর করা হবে।