বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালের ধর্ষন মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার

শামীম আহমেদ  ১৮ বছরের তরুনীকে ধর্ষনের ঘটনায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় দায়ের হওয়া মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতার রাজিব ফকির (১৮) বরিশালের হিজলা থানাধীন বাউশিয়া এলাকার মোঃ হাচেন আলীর ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১১ অক্টোবর দিবাগত রাত (১২ অক্টোবর) সোয়া ১২ টার দিকে কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামের ১৮ বছরের ওই তরুনীকে মোবাইলে ফোন দিয়ে বাড়ির বাহিরে আসতে বলে। ভিকটিম বাড়ির বাহিরে আসলে তাকে বাড়ির পাশে নাড়ার পাল সংলগ্ন নির্জন জায়গায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলার ২ নম্বর আসামী রাজিব ফকির। বিষয়টি অবগত হয়ে ছায়া তদন্তে নামে র‌্যাব-৮ এর সদস্যরা।

যার ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক দল সোমবার (১৯ অক্টোবর) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ রাজিব ফকির(১৮) ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।