বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে ৪৫ জেলের জেল-জরিমানা, পৌনে ৪ লাখ মিটার জাল ধ্বংস

শামীম আহমেদ  বরিশালে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৮ জনকে কারাদণ্ড ও ৭ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩ লাখ ৭০ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশ মাছ আহরণের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ২১ জেলেকে আটক করা হয়। পরবতীতে সরকারী নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ আহরণের দায়ে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি ৮০ হাজার মিটার জাল জব্দ পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। অপরদিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮ জেলেকে আটক করা হয়। পরবতীতে সরকারী নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ আহরণের দায়ে ৬ জেলেকে ১ মাস করে কারাদণ্ড এবং ২ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

পাশাপাশি ২ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ৯৪ কেজি ডিমওয়ালা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জেলেকে আটক করে তাদের ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত ৩৫ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এদিকে বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জেলেকে ১মাস করে এবং ১ জেলেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বাকী ২ জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে জব্দকৃত ১ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অপরদিকে মুলাদী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জেলেকে ১ বছর করে এবং ২ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ২ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়।