বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে বিশ্ব এনেসথেসিয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক  বিশ্ব এনেসথেসিয়া দিবস উদযাপন উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ৫ম তলার এনেসথেসিয়া, পেইন ও আইসিইউ বিভাগের সেমিনার কক্ষে এই কর্মসূচী পালিত হয়।

চিকিৎসকরা বলেন, ‘আমরা এনেসথেসিয়ার চিকিৎসকরা অনেকটা প্রচার বিমুখ। তাই সাধারণ রোগীরা আমাদের সম্পর্কে কম জানেন। রোগীর অপারেশন কোন চিকিৎসক করবেন তা যেমন রোগীদের জানা দরকার, তেমনি কোন চিকিৎসক অজ্ঞান করে জ্ঞান ফেরাবেন তাও জানতে হবে। অবশ্য বর্তমানে কিছু কিছু রোগী অপারেশনের পূর্বে এই প্রশ্ন করেন। যা সচেতনতার ফলে হয়েছে। এই সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। এছাড়া আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করি তাই আমাদের নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা ঐক্যবদ্ধ হলে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নানান সুযোগসুবিধা ভোগ করা যাবে।

সভায় বক্তব্য রাখেন, বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. হরশিত ব্যাপারী, সহকারী অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান লিটু, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল আহসান ও সহকারী অধ্যাপক ডাঃ এ.কে.এম ফখরুল আলম প্রমুখ।

সভা পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ডিপ্লোমা এন্ড এনেসথেসিয়া বিভাগের শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কেক কেটে বিশ্ব এনেসথেসিয়া দিবস উদযাপন করেন চিকিৎসকরা। এসময় হাসপাতালের অফিস সহায়ক হিরন অর রশিদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।