রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইসির মামলায় ৮ সপ্তাহের জামিন পেয়েছেন নিক্সন চৌধুরী

ডেক্সরিপোর্ট  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় মামলায় হাইকোর্ট থেকে আগাম ৮ সপ্তাহের জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার দুপুর দেড়টায় শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিনের জন্য উপস্থিত হয়ে নিক্সন চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি মামলা। আজকে আগাম জামিন হয়েছে, ইনশাআল্লাহ আদালতেই মোকাবেলা করা হবে। আর আমি তো প্রথম থেকেই বলেছি, এটা অসত্য জিনিস, এটা এডিটিং করে বানানো হয়েছে। আমি আমার নির্বাচনী এলাকায় যাবো‌।

তিনি আরো বলেন, আমি তো বারবার বলে এসেছি, আমার এই রেকর্ডিংটা, যতটুকু কথাই আছে, ততটুকু তো ফরিদপুর জেলা প্রশাসকের কাছেই আছে, ওনার মাধ্যমে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে আসলো, সেই প্রশ্ন আমি তুলে আসছি এবং এটারও বিচার হওয়া উচিত। তাকে তো বলতে হবে এটা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল। এটাও তো আইনগতভাবে অপরাধ।’

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সরকারই ওনার (ফরিদপুরের জেলা প্রশাসক) বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে আশা আমি করছি এবং জনগণ করছে। জেলা প্রশাসক সেটা যখন দেবেন সরকারকে, তদন্ত হবে, তখনই প্রমাণ হবে।’

নিক্সন চৌধুরীর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ড. শাহদীন মালিক ও আইনজীবী মনজুর আলম। শুনানিতে ড. শাহদীন মালিক বলেন, বেআইনিভাবে নিক্সন চৌধুরীর ফোনালাপ রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। কারো ফোনালাপ রেকর্ড করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হয়।

তিনি বলেন, সংবিধান ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার দিয়েছে। কিন্তু সেই সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে ফোনালাপ ফাঁস করা হয়েছে। আর সেই ফোনালাপের ভিত্তিতে এই কথিত এজাহার দায়ের করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতার জবাবে ড. শাহদীন মালিক বলেন, কোন সংসদ সদস্য যদি আইন বা শপথ ভঙ্গ করেন, সেটা দেখার এখতিয়ার জাতীয় সংসদের স্পিকারের। কোন থানার ওসির সেটা দেখার এখতিয়ার নেই।

তিনি বলেন, সম্প্রতি হাইকোর্ট এক রায়ে নাগরিকের ফোনালাপ ফাঁস নিয়ে নানা পর্যবেক্ষণ দিয়েছে। সেখানে বলা হয়েছে,

এর আগে ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম গত বৃহস্পতিবার চরভদ্রাসন থানায় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা করেন। এরপর সেই মামলায় আগাম জামিনের জন্য গত ১৮ অক্টোবর হাই কোর্টে আবেদন করেন নিক্সন চৌধুরী।