রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হাজারীবাগে ময়লার বালতিতে শিশুর লাশ

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকার হাজারীবাগে ময়লার বালতি থেকে দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল লাল হাফপ্যান্ট ও নীল গেঞ্জি। শিশুটির মাথা উল্টো করে শরীর বালতিতে ঢোকানো হয়। শিশুটির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারীবাগ পার্কের পূর্ব পাশের একটি বাসার সামনে থেকে লাশটি উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি সাজিদ রহমান।

তিনি জানান, হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনে রাখা ময়লার বালতিতে একটি কন্যাশিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে। বর্তমানে হাজারীবাগ থানায় শিশুটির মরদেহের সুরতহাল চলছে।

তিনি বলেন, শিশুটির বয়স আনুমানিক দেড় বছর হবে। তার নাম বা পরিবারের পরিচয় আমরা এখনও জানতে পারিনি। তবে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে নাম-পরিচয় শনাক্ত করার জন্য।

ওসি সাজিদুর জানান, শিশুটিকে হত্যার পর কেউ পার্কের কোনায় ফেলে গেছে। শিশুটি একেবারে জীর্ণশীর্ণ। কে ফেলে গেল, কেনইবা ফেলে গেল, বোঝা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক কাজ শেষে অজ্ঞাত শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।