বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

বরিশাল বোর্ডে পাসের হার ৭০.৬৫ শতাংশ, জিপিএ-৫-১২০১

ডেক্সরিপোর্ট:বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। যারমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম অনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম জানান, এ বছর পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। যা গত বছরে ছিলো ৭০ দশমিক ৫৫ শতাংশ। এ বছর ৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৮ টি সেন্টারে ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। যারমধ্যে ছাত্রী ২১ হাজার ২৫৮ জন এবং ছাত্রী ২৩ হাজার ৬২৯ জন।

ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৫, মানবিক বিভাগে ২৮০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন রয়েছেন।