বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৬
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

ডেক্সরিপোর্ট  দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার যে খবর বেরিয়েছে, তাকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দৈনিক ইনকিলাব পত্রিকায় ২৯ নভেম্বর ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত’ শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হবে, যা ভিত্তিহীন ও গুজব।’

“বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে মর্মে মন্তব্য করেননি।”

এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।