শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩০
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

রাবির চাঁদপুর জেলা পরিবারের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ মুনতাসির মামুন শাওনকে সভাপতি ও আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ ইমদাদ কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে চাঁদপুর জেলা পরিবার। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের শিক্ষক লাউঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফায়াদ গাজী, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ, কোষাধ্যক্ষ তামিমা তাবাসসুম, সহকারী কোষাধ্যক্ষ রাকিবুল হাসান, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল কাদের জিলানী ও মহিবুল্লাহ সানবির। প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম নাহিদ, সহকারী প্রচার সম্পাদক সাইদুর রহমান, মাইদিয়া মিমি ও সাইমুম ইসলাম।

সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তানজিল আহমেদ তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল এবং শিক্ষাসামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়। পরে নব্য সভাপতির ও সাধারণ সম্পাদকের হাতে নতুন কমিটির দায়িত্ব তুলে দেন তিনি।

মাইদিয়া মিমি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য তাউহিদুল আলম অনিক, সাবেক সভাপতি ফয়েজ মাহমুদ সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।