বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:০৯
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ফিটনেসবিহীন গাড়িগুলোর ফিটনেস নবায়নের সময় দুই মাস : হাইকোর্ট

ডেক্সরিপোর্ট: আগামী দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়িগুলোর ফিটনেস নবায়নের সনদ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে ফিটনেস নবায়ন না করলে গাড়িগুলো বন্ধের নির্দেশ দেবেন হাইকোর্ট। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম আমিনউদ্দিন জানিয়েছেন, এ সময়ের মধ্যে ফিটনেস নবায়ন না করলে আদালত এসব গাড়ি বন্ধে প্রয়োজনীয় আদেশ দেবেন।

তিনি জানান, ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি। এর মধ্যে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০, রংপুর বিভাগে ৬ হাজার ৫৬৮, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি গাড়ি মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন রয়েছে।

এ সময় আদালত বিআরটিএকে উদ্দেশ করে বলেন, আপনাদের নাকের ডগার ওপর দিয়ে কীভাবে লাখ লাখ ফিটনেসবিহীন গাড়ি চলে। এ সময় রাস্তায় কোনো ফিটনেসবিহীন গাড়ি থাকবে না বলে মন্তব্য করেন আদালত।