বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে অটোপাসে বেড়েছে জিপিএ-৫

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল  করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো আজ।
এবার সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। ব‌রিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক শিক্ষাবা‌র্ডে এইচএস‌সি পরীক্ষার ফলাফ‌লে পা‌সের হার শতভাগ। এ বোর্ডে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন।

শ‌নিবার (৩০ জানুয়ারি) বেলা পৌ‌নে ১১টায় ব‌রিশাল শিক্ষা বোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবা‌দিক‌দের হা‌তে পরীক্ষার ফলাফল তু‌লে দেন।

প্রাপ্ত ফলাফ‌লে দেখা গে‌ছে পরীক্ষায় অংশগ্রহ‌ণের জন্য আ‌বেদন ক‌রেছি‌লো ৬৮ হাজার ৯২০ জন। এর ম‌ধ্যে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন। গতবার জি‌পিএ-৫ ছি‌লো এক হাজার ২০১ জন। আর ২০১৮ সা‌লে ৬৭০ জন। গতবারের থে‌কে এবারে জি‌পিএ-৫ এর সংখ্যা চার হাজার ৬৬৭টি বে‌শি।

এছাড়া জিপিএ ৫ পাওয়া বাকি বোর্ডগুলোর শিক্ষার্থী: ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬ জন, রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে নয় হাজার ৩৬৪ জন, যশোর বোর্ডে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ১৪৩ জন, সিলেট বোর্ডে চার হাজার ২৪২ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন ও ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৪০ জন।

শেষ অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হল।