শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চার দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের চার দফা দাবিসমূহ হলো- আবেদন ফি ৫০০ টাকায় সীমাবদ্ধ করা, একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা, প্রতি ইউনিটে ৩২০০০ সিলেকশন পদ্ধতি বাতিল করা, নতুন বিভাগ খোলা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীরা অধিকাংশ নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর। রাবিতে যে আবেদন ফি করা হয়েছে তা অযৌক্তিক। তাদেরকে যদি ১৯৮০ টাকা দিয়ে একটা ফরম উঠানোর পর পরীক্ষা দিতে আসবে আরও দুই হাজার বা তারও বেশি টাকা খরচ হবে যা একজন মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্টসাধ্য। একজন শিক্ষার্থী শুধু তার নিজের যে বিভাগ সেখানে পরীক্ষা দিতে পারবে। কিন্তু যারা গতবারের নিয়মে বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কি হবে? ভর্তি পরিক্ষার আর বাকি মাত্র দুইমাস। এখন পরীক্ষায় হঠাৎ করে নিয়ম পরিবর্তন মেনে নেওয়ার মতো না।

মানববন্ধন চলাকালীন উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের বলেন,গতবছর মোট ৫টি ইউনিটে সুযোগ পেয়েছিল। সেখানে তাদের সব ইউটিটে আবেদন করার জন্য খরচ হতো পাঁচ হাজার টাকার বেশি। এবার মাত্র ৩টি ইউনিট করা হয়েছে। আর একজন শিক্ষার্থী মাত্র একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। যার জন্য আবেদন ফি ধরা হয়েছে ১৯৮০ টাকা যা গত বছরের তুলনায় অনেক কম।

তিনি আরও বলেন, তোমাদের কোন যৌক্তিক দাবি থাকলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বরাবর লিখিত আবেদন দাও।

মানববন্ধনে আরও বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউডের শিক্ষার্থী খন্দকার নাসিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান সজল ও তানজিম প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।