সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত

অধিকৃত গাজায় শুক্রবার রাতভর ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।

ইসরাইলি দখদারদের বিরুদ্ধে টানা ৫০তম জুমার দিনে বিক্ষোভকালে গত শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলে সীমান্তের ওই পাশে ঠিল ছুড়ে মারলে ইহুদিবাদী দেশটি এর প্রতিক্রিয়ায় রাতে বিমান হামলা শুরু করে। খবর আলজাজিরা ও হারেৎজের।

তবে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলে হামলার জবাবে হামাসকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়।

এর আগে গত বুধবার রাতে সীমান্তের কাছে সাইফ আল-দিন আবু জায়েদ (১৫) নামে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ থেকে নিজ ভূমি ফিরে পাওয়ার আন্দোলন শুরু কারার পর থেকে এ পর্যন্ত আড়াইশ’র বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল।