শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ষড়যন্ত্রকারীরা সর্বদা সরকারের মিথ্যাচার করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশ যখনই এগিয়ে যায় তখনই ষড়যন্ত্র শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা সর্বদা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। এ মিথ্যাচারের সর্বশেষ সংযোজন আলজাজিরার মিথ্যা প্রতিবেদন।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সভাকক্ষে ‘মুজিববর্ষ ও মুজিবনগর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে পাকিস্তানের গোয়েন্দা হিসেবে। তিনি যুদ্ধকালীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ স্বায়ত্তশাসনের বিনিময়ে সমঝোতায় ফেরার প্রস্তাব দেন। কিন্তু মুজিবনগর সরকার তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ থেকে প্রমাণিত হয় জিয়াউর রহমান প্রকৃত মুখোশধারী মুক্তিযোদ্ধা।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য খন্দকার আহসানুল ইসলাম টিটু, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

এ সময় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।