শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কাদের মির্জা ও বাদল সমর্থকদের দু’গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির মৃত্যুবরণ করেছেন।

শনিবার রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি।
উপজেলার চাপরাশিরহাট বাজারে শুক্রবার বিকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

বুকে ও গলায় গুলিবিদ্ধের ঘটনার পর মুজাক্কিরকে প্রথমে কোম্পানীগঞ্জ হাসপাতালে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জরুরিভাবে তাকে রক্ত দেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই মুজাক্কিরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে রাখা হয়।

লাইফ সাপোর্টে থাকা সাংবাদিক মুজাক্কিরের চিকিৎসার জন্য বিএনপি নেতা ঢাকার ব্যবসায়ী ও শিল্পপতি মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম ফারুক ২০হাজার টাকা দেন। এছাড়াও ঢাকার অপর এক ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা নাজমুল হক নাজিম সাংবাদিক মুজাক্কিরের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোজ-খবর রেখেছিলেন।