শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় নিজেকে কুপিয়ে যুবকের আত্মহত্যা

ভোলা প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে নিজেকে কুপিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ বর্নিক (২৮) নামে এক যুবক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার সম্ভুপুর ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। প্রদীপ উপজেলার সম্ভুপুর ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় বিপুল বর্নিকের ছেলে ও এক সন্তানের বাবা ছিলো।

তজুমদ্দিন থানার (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে প্রদীপ মানসিক রোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাতে নিজের রুমে ঢুকে নিজেকে ধারালো দা দিয়ে হাতে, পায়ে ও গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘরে তার বৃদ্ধ মা ছিলেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তারপরেও পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।