শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

স্বচ্ছতার ভিত্তিতে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে: বিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সম্মেলন কক্ষে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় বিএমপি কমিশনার বলেন,মাদক নির্মূল তৎপরতা তথা চুরি বন্ধে, গোয়েন্দা বিভাগের পাশাপাশি সকল বিভাগের থানা ও ফাঁড়িগুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে।

মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি বরদাস্ত করা হবে না।নির্ভেজাল সেবাদানে আন্তরিক সদিচ্ছা, স্বচ্ছতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। যে-কোন অপরাধ প্রতিরোধে আরও বেশি টহল নজরদারি বাড়াতে হবে। “সম্পূর্ণ নিরপেক্ষভাবে আরও স্বচ্ছতার ভিত্তিতে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে, মেট্রোপলিটন এলাকায় কোন নিরপরাধ ব্যক্তির হয়রানির শিকার হওয়ার সুযোগ নেই।

সহকারী পুলিশ কমিশনার বিএমপি এয়ারপোর্ট থানা নাসরিন জাহান এর সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি খান মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ও উক্ত সভায় উপস্হিত ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর থেকে আসা দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ।