শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বিএমপির পিওএম সদস্যদের বিশেষ রোলকল নেন ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট(পিওএম) সদস্যদের বিশেষ রোলকল নেন উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম

মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) সন্ধায় নথুল্লাবাদ ফিশারী রোডস্থ পিওএম কার্যালয়ে রোলকল নেন তিনি।

এর আগে পিওএম পুলিশ সদস্যদের পক্ষথেকে বিদায়ী উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা দেন সহকারী পুলিশ কমিশনার পিওএম মোঃ মাসুদ রানা।

এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম উপস্থিত পুলিশ সদস্যদের সঠিক ভাবে দায়িত্ব কর্তব্য পালনে বিশেষ দিক নির্দেশনা দিয়ে বলেন,আমরা মানবিক পুলিশ হতে চাই।জনগনের কাংক্ষিত নির্ভেজাল সেবা দিতে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।বর্তমানে আমরা মুজিব বর্ষে অবস্থান করছি।এ সময়ে আমরা জনগনের পুলিশ হতেচাই। জনগনের সেবা দিয়ে ইতিমধ্যেই পুলিশ স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

উল্লেখ্য গত (৮ফেব্রুয়ারি) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ৭ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল করা হয়েছে।