মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কুষ্টিয়া জেলার এসপি হওয়ায় ডিসি খাইরুল আলমকে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ কবির উদ্দিন প্রামানিকের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পাওয়ায় বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ কবির উদ্দিন প্রামানিক ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি ) বিকালে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

পরে কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে ক্রেষ্ট প্রদান করেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ কবির উদ্দিন প্রামানিক।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান,মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম আহমেদ,মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট পলি আফরোজ।

উল্লেখ্য গত (৮ ফেব্রুয়ারি) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ৭ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল করা হয়েছে।