বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৫৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

জাতীয় স্মৃতিসৌধে মালদ্বীপের রাষ্ট্রপতির শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট  সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছান তিনি।

এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের নেতৃত্বে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

মালদ্বীপের রাষ্ট্রপতির সম্মানে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। বিমানবন্দরে দুই দেশের রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন।

পরে দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে গার্ড অব অনার দেওয়া হয় মালদ্বীপের প্রেসিডেন্টকে। এ সময় তিনি গার্ড পরিদর্শন করেন। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে মালদ্বীপের রাষ্ট্রপতির গাড়িবহর।

সাভার থেকে ফিরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন ইব্রাহিম মোহমেদ সলিহ। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ওই অনুষ্ঠানে। আলোচনাপর্ব শেষে রাত ৮টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা।

মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ও অন্য পদস্থ কর্মকর্তারা এসেছেন।