ডেস্ক রিপোর্ট কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন,জনগনের কাংক্ষিত সেবা অতি দ্রত সময়ের মধ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।এই পিকআপ গুলো ব্যাবহার করে অতিদ্রুততার সাথে জনগনের কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে।মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই।আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের পুলিশ। আমরা স্বাধীন বাংলাদেশের জনগনের প্রত্যাশার পুলিশ।সুতরাং জনগনের কাছে সত্যিকারার্থে নির্ভেজাল সেবা পৌছে দেওয়াটাই আমাদের সফলতা।
মঙ্গলবার(১৬ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডে সালামী গ্রহন ও প্যারেড পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা,স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেণ।

এসপি খাইরুল আলম বলেন,জনগনের কাংক্ষিত সেবা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে সরকার আমাদের যানবাহনের ব্যাবস্থা করেছে।এগুলো সরকারী সম্পদ। সঠিক ভাবে এর রক্ষনাবেক্ষন করতে হবে।এছাড়াও সরকারী মালামাল যথাযথভাবে রক্ষনাবেক্ষন ও এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্যারেড অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা ফরহাদ হোসেন খাঁন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ।