বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫০
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

বিসিসি ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিসিসি ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল দশটায় এ্যানেক্স ভবন সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসি’র ২৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমরান চৌধুরী জামাল।

পরে দিবসটি উপলক্ষে ২৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী জামাল উদ্যোগে বাদ যোহর চৌমাথা মার্কাজ মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপরে দিবসটি উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর জিলা স্কুলে চত্বরে বিকাল ৩টায় সাইকেল র‌্যালি এই কর্মসূচির অংশ গ্রহণ করেন ২৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী জামাল।

সে-সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আ’লীগের নেতা পলাশ সিকদার, রাসেল খান তুহিন, রাজন অকন, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় নেতা-কর্মীরা।