মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

মাদক,দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সাথে দ্বায়িত্ব পালন করতে হবে: এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন,মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পুলিশকে পেশাদারিত্বের সাথে দায়িত্বব পালন করতে হবে। একই সাথে জনগনকে নির্ভেজাল সেবা দিতে সকলকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব মনে করে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে।সকল অফিসার ও ফোর্সদের শতভাগ কল্যান নিশ্চিত করা হবে। অনুরুপ ফোর্সদের ডিসিপ্লিনের বিষয়ে আমরা জিরো টলারেন্স থাকবো।

মঙ্গলবার(১৬ মার্চ) সকাল ১১ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক মুক্ত করতে হলে আগে পুলিশকে মাদক মুক্ত হতে হবে।মাদকের সাথে কোন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে ছাড় দেয়া হবেনা।

এসপি মোঃ খাইরুল আলম বলেন,সমাজের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথা সময়ে ওয়ারেন্ট তামিল করতে হবে।মামলার ম্যারিট অনুযায়ী সত্য ঘটনা তুলে ধরে চার্জশিট দিতে হবে।ওপেন হাউজ ডে,কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের কাছে নির্ভেজাল ও পুলিশি হয়রানি মুক্ত সেবা পৌঁছে দিতে হবে।

এ সময় তিনি আরও বলেন,বর্তমানে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে।করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে সকলকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল মোঃ ইয়াছির আরাফাত, এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।