শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:২৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

যুক্তরাষ্ট্রে দুজনকে হত্যা করে হামলাকারীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটের গুদামঘরে নিযুক্ত এক কর্মী তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন।

পরে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হলে একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন।স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। খবর শিকাগো ট্রিবিউনের।

হত্যাকাণ্ডের পর রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনের মৃতদেহ উদ্ধার করে। সন্দেহভাজন ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়।

কীভাবে দুই সহকর্মীকে হত্যা করা হয় সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি পুলিশ। গভর্নর টনি রিভার্স এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

হতাহতদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তিনজনই ২০ বছরের বেশি সময় ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ফলে তারা ছিলেন দীর্ঘদিনের সহকর্মী।

তাদের মধ্যে কোনো ধরনের শত্রুতা ছিল কিনা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তা নিশ্চিত করতে পারেননি।