সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৫
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছে মিয়ানমার

অনলাইন ডেস্ক  বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছে মিয়ানমার। দেশটিতে ইন্টারনেটের পরিষেবা ক্রমাগতভাবে সীমিত করা হচ্ছে। আর সর্বশেষ বেসরকারি পত্রিকাটির প্রকাশনাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে চলেছে মিয়ানমার।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার মিয়ানমারের সর্বশেষ বেসরকারি পত্রিকার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইন্টারনেট সেবা আরো সীমিত করে দেওয়া হয়েছে। মিয়ানমারবাসীকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই জান্তা সরকার এসব কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ও দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে।

অভ্যুত্থানবিরোধী প্রতিবাদকারীরা সংগঠিত হতে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে আসছিল, কর্তৃপক্ষ এই পরিষেবার ওপর বিধিনিষেধ আরোপ করেছে; বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত স্থানগুলোর অধিকাংশ ওয়াই-ফাই অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে।

মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলভিত্তিক বেসরকারি বার্তা সংস্থা তাচিলেক ক্যাবল কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের কয়েকটি ছবি প্রকাশ করে জানিয়েছে, তারা প্রতিবেশী থাইল্যান্ড থেকে আসা ফাইবার লিঙ্ক বিচ্ছিন্ন করছেন।

এই প্রতিবেদন তারা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। মিয়ানমারে তথ্য যাচাই করা ক্রমাগত কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে তারা।