শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে অগ্নিকাণ্ড

এ আর রুহুল আমিন হাজারী কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লা বিশ্ববিদ্যাল’র (কুবি) পাহাড়ে আবারো আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের একটি পাহাড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানতে পারেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরেজমিন ঘুরে দেখা যায়,পাহাড়ের উপরে আগুনে পুড়ছে গাছ-পালা। আগুন ছড়িয়ে পড়ছে পাহাড়ের বিভিন্ন অংশে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিয়ন্ত্রণে আনে।করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম।তাছাড়া বহিরাগত মাদক সেবী ও বিভিন্ন মানুষ যাতায়াত করে। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানতে পারেনি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের নির্মাণ কাজে নিয়োজিত প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক জানান, পাহাড়ের উপরের দিক থেকে হঠাৎ চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে তারা জানেন না বলে জানান।

এর আগেও গত বছরের ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের একটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

পাহাড়ে আগুন লাগার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,পাহাড়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। বহিরাগতরা পাহাড় পুড়িয়ে সৌন্দর্য নষ্ট করছে। আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন পাহাড়ের বিষয়ে দায়িত্বশীল হয়ে কঠোর ব্যবস্থা নিবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন মুঠো ফোনে জানান-কে বা কারা আগুন লাগিয়েছে সেটি বলতে পারব না। আগুন লাগার কথা শুনে আমরা তাড়াতাড়ি তা নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেছি।