রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৬
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

ডেক্সরিপোর্ট:রাজধানীর মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় ছুরিকাঘাতে নাসির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (০৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ (৩০) নামে এক যুবককে মাদকাসক্ত আটক করা হয়েছে।

এদিকে রক্তাক্ত অবস্থায় নাছিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানা ওসি (অপারেশন) মো, ইয়াসিন গাজী জানান, এ ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, নাছিরের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। নিহত ব্যক্তি ও ঘাতক উভয়ই মাদক কারবারি। তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।