সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৩
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

এ বছরই ৭টি যুদ্ধবিমান হারিয়েছে ভারত

এ বছর ভারতীয় বিমান বাহিনী মোট ৭টি যুদ্ধবিমান হারাতে হয়েছে। পাক-ভারত উত্তেজনায় ফেব্রুয়ারি মাসেই পাঁচটি বিমান হারিয়েছে দেশটি।

শুক্রবার বিকালে দেশটির রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় একটি মিগ-২১ বাইসন বিমান বিধ্বস্ত হয়। প্যারাসুট ব্যবহার করে পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

১ ফেব্রুয়ারি টহল দিতে গিয়ে বিধ্বস্ত হয় একটি মিরেজ ২০০০ বিমান।

একই মাসের ১৯ তারিখে আইএএফের সূর্যকিরণ অ্যাক্রোবেটিক টিম বা বিমান কসরত দলের দু’টি বিমান বিধ্বস্ত হয়। কসরত অনুশীলন কালে মাঝ আকাশে ঠোকাঠুকিতে এ দুই বিমান বিধ্বস্ত হয় এবং একজন পাইলট নিহত হন।

পাকিস্তানের বালাকোটে হামলার পরদিন ২৭ ফেব্রুয়ারি আকাশ যুদ্ধে বিধ্বস্ত হয় একটি মিগ-২১ বাইসন বিমান। অবশ্য পাকিস্তান দু’টি বিমান ধ্বংসের দাবি করেছিল এবং অপরটি ভারতীয় এলাকায় পড়েছে বলেও দাবি করা হয়েছিল।

মিগ-২১’র বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমান নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেও পাকিস্তানের হাতে বন্দি হন। তাকে ৫৯ ঘণ্টা পরে মু্ক্তি দেয় পাকিস্তান। পাকিস্তান বলেছে, শুভেচ্ছা নিদর্শন স্বরূপ তাকে ছেড়ে দেয়া হয়েছে।

একই দিনে ২৭ ফেব্রুয়ারি আইএএফের একটি এমআই-১৭ হেলিকপ্টার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বাদগামে বিধ্বস্ত হয়। এতে ছয় আরোহীর সবাই নিহত হয়েছিলেন। এর একদিন পরে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার বিধ্বস্ত হয় উত্তর প্রদেশে। চালক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। সবমিলিয়ে এ বছর মোট ৭টি বিমান হারিয়েছে ভারত।