সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪০
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

তুরস্কে কুকুর লেলিয়ে নারী দিবসের কর্মসূচি পণ্ড

তুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মিছিলে টিয়ার গ্যাস ও কুকুর লেলিয়ে দিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছে ইস্তানবুল পুলিশ।

শুক্রবার ইস্তানবুল নগরীর সেন্ট্রাল অ্যাভিনিউয়ে হাজার হাজার নারীদের নিয়ে আয়োজিত ওই মিছিল পণ্ড করে দেয় পুলিশ। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, ইস্তানবুলের প্রধান পথচারী সড়ক ইস্তিকাল অ্যাভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হয় ওই নারীরা। অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পরা অবস্থায় দেখা যায়।

এসময় পুলিশ নারীদের থামিয়ে দেয়ার চেষ্টা করলে পরিস্থিতি সহিংসতায় মোড় নেয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করে।

এরপর সমবেতদের তাড়িয়ে দিতে তাদের পেছনে কুকুর লেলিয়ে দেয়া হয়। এতে ভয় পেয়ে বিক্ষোভে অংশ নেয়া অনেক নারীরা আশেপাশে ছুটে পালায়।

এসময় অনেক নারীরা স্লোগান দেয়, ‘আমরা শান্ত হবো না, আমরা ভীত নয়।’

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর নারী দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কর্তৃপক্ষ এ বছরের সমাবেশের ঠিক আগ মুহূর্তে দমননীতির আশ্রয় নেয়।