আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী পৌর মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা ও ১নং পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীর উপর হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন।
আজ সকাল ১০টায় পৌরসভার হলরুমে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ এপ্রিল ১নং প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীরর নিজস্ব কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে পারিবারিক শালিশ চলাকালে স্থানীয় কিছু বখাটে কর্তৃক প্যানেল মেয়র লাঞ্চিত হয়। এর পর থানায় মামলা করা ৫দিন অতিবাহিত হলেও অদ্যবদি আসামী ধরতে না পারায় আমরা নিরাপত্তাহিনতায় ভুগছি। তাই আসামীদের আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
পরে দ্রুত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলীপি প্রদান করা হয়।