সোমবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

মেক্সিকোতে ট্রেনসহ ভেঙে পড়লো সেতু, নিহত ২৩

অনলাইন ডেস্ক  মেক্সিকোতে মেট্রো ট্রেনের দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। দেশটির রাজধানী শহর মেক্সিকো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধ্বসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, স্থানীয় সময় সোমবার (৩ মে) রাত ১১টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। মেট্রোরেলের ব্রিজ ধ্বসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে স্টেশনের ওপর এসে পড়ে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মিলেনিও টিভিতে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে মেট্রোর ১২ লাইনটি ট্রেনসহ ভেঙে নিচে থাকা রাস্তা ও গাড়ির ওপর পড়তে দেখা গিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য আরেকটি ভিডিওতে দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধারে মেডিকেল ক্রু ও ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাতে দেখা যায়।

রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং ধ্বংসস্তুপের নিচে একটি গাড়ি এখনও আটকে রয়েছে।