সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

সম্ভাব্য নোবেল পুরস্কার যোগ্য ব্যক্তিদের তালিকায় ইমরান খান!

সম্ভাব্য নোবেল পুরস্কার যোগ্য ব্যক্তিদের তালিকায় নাম এসেছে ইমরান খানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে মনোনিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিবেশী দেশের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইমরান খানকে এ তালিকায় মনোনিত করা হয়।

দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর নামের ওই প্রতিষ্ঠানের সম্পাদকীয় বোর্ড নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য প্রার্থীদের সঙ্গে ইমরান খানকেও তালিকাভূক্ত করেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

গত কয়েকদিন আগে পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেয়ায় ইমরান খানকে নোবেল পুরস্কার দেয়ার দাবি জানিয়েছিলেন অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী।

টুইটারে ইমরানকে নোবেল দেয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন তারা। পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছিল ‘নোবেল প্রাইজ ফর ইমরান খান’ হ্যাশট্যাগ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচইয়ের মধ্যে ইমরান বলেছিলেন, তিনি নোবেল পুরস্কারের যোগ্য নন।ইমরান জানিয়েছিলেন , কাশ্মীরবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে সংকট নিরসন এবং উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যিনি, তারই এই পুরস্কার পাওয়া উচিত।