বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম পর্ব সমাপ্ত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৯ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম পর্বের খেলা সমাপ্ত হয়েছে।

ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ওসি (তদন্ত) সারোয়ার পারভেজ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম প্রসূখ।

প্রথম পর্ব শেষে ফুলবাড়ী ইউনিয়ন, বড়ভিটা ইউনিয়ন, শিমুলবাড়ী ইউনিয়ন ও কাশিপুর ইউনিয়ন সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।